বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

করোনা সন্দেহে ঢাকা থেকে আসা স্বামীকে বের করে দিলেন স্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরা স্বামীর জ্বর-সর্দি ও কাশি দেখা দেয়ায় তাকে বাড়িতে উঠতে দেননি স্ত্রী। বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে এ ঘটনা ঘটেছে।

সোমবার সকালে তিনি বাড়িতে ফিরলে তার স্ত্রী প্রতিবেশীদের জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ফিরেছেন তার স্বামী। এমন খবরে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগে তোলপাড় শুরু হয়। দ্রুত সেখানে ছুটে যায় উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ এবং স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ানের নেতৃত্বে একটি মেডিকেল টিম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টায় ঢাকা থেকে বাড়িতে যান কাবিল প্রমানিক (৩২)।

স্ত্রী জেসমিন আক্তার প্রতিবেশীদের জানান, ঢাকা থেকে বাড়িতে আসার পর তার স্বামীর জ্বর-সর্দি ও কাশি দেখা দেয়।

ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, বর্তমানে ওই ব্যক্তি সুস্থ থাকলেও তাকেসহ পরিবারের সকল সদস্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ওই ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।

অসুস্থ কাবিল প্রামানিক জানান, তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় তার শরীরে হালকা জ্বর ও সর্দি কাশি হয়। সে কারণে বাড়িতে চলে আসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০