রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

গণস্বাস্থ্য কেন্দ্রে খোলা হয়েছে কল সেন্টার

আকাশবার্তা ডেস্ক :

বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে সারাদেশে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু মানুষের চাহিদার তুলনায় এ ব্যবস্থা অপ্রতুল। সার্বিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গণস্বাস্থ্য কেন্দ্র করোনা প্রতিরোধেও ইতোমধ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবেএবার একটি কল সেন্টার খোলা হয়েছে, যার নাম দেয়া হয়েছে ‘গণস্বাস্থ্য কল সেন্টার’।

বুধবার (১ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা ভাইরাস প্রতিরোধ টাস্ক ফোর্সের প্রধান সমন্বয়কারী ডা. তারেক হাসান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সাভার, আশুলিয়া, ধামরাই এলাকার মানুষদের জন্য ‘গণস্বাস্থ্য কল সেন্টার’ খোলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য হাসপাতালে করোনা ভাইরাস সংক্রান্ত উপসর্গ যেমন জ্বর/সর্দি/কাশি/গলাব্যাথা/শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা দেখা দিলে, প্রাথমিক পর্যায়ে হাসপাতালে আসার প্রয়োজন নাই।

করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় না করে, গণস্বাস্থ্য কল সেন্টারে ফোন দেওয়ার অনুরোধ জানান তারা।

গণস্বাস্থ্য কল সেন্টারের নম্বর সমূহ হলো- ০১৪০৬-৬৯৫৯৩৬, ০১৪০৬-৬৯৫৯৪০, ০১৪০৬-৬৯৫৯৪৩ ও ০১৪০৬-৬৯৫৯৪৪।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১