বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চরশাহীতে মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানী, এক বখাটে আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চরশাহীতে মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় অভিযোগ দায়েরের পর এক বখাটেকে আটক করেছে পুলিশ। তার নাম মোঃ দিদার (২০)। সে তিতারকান্দি গ্রামের আবদুর সহিদের পুত্র। বৃহস্পতিবার রাতে তাকে আটক করে দাসেরহাট ফাঁড়ি পুলিশ। এরআগে ভুক্তভোগী ছাত্রী নিজে বাদী হয়ে রাত ৮টার দিকে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেন। এ ঘটনায় দিদারসহ ৫জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, বুধবার বিকেলে তিতারকান্দি গ্রামের নানার বাড়ি থেকে পূর্ব সৈয়দপুর গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিল দশম শ্রেণি পড়–য়া ওই মাদ্রাসাছাত্রী। এসময় তিতারকান্দি ইয়াকুব আলী সহিদ বাড়ির সামনে ওই ছাত্রীকে তার জামা-কাপড় টানা হেঁছড়া করে শ্লীলতাহানী করে সিহাব হোসেন ও মোঃ দিদারসহ ৫ বখাটে যুবক। পরে এঘটনায় চন্দ্রগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী। ভিকটিম ছাত্রী নুরুল্লাপুর এসকে ইসলামীয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

এ দিকে অভিযুক্ত দিদারকে আটকের পর একটি প্রভাবশালী মহল ঘটনার মিমাংসা করে দিবে বলে পুলিশ ফাঁড়ি থেকে আসামি দিদারকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা তদবির চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানিয়েছেন, মাদ্রাসাছাত্রীর অভিযোগের পর রাতেই দিদার নামে একজনকে আটক করা হয়েছে। আটক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১