বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আরও ৩ দিন বাড়ল সাধারণ ছু‌টি

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে দেশে সাধারণ ছু‌টি আরও ৩ দিন বাড়িয়েছে সরকার। অর্থাৎ সাধারণ ছুটি ১১ তারিখ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ জনগণকে ঘরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। মূলত পয়লা বৈশাখের দিন সাধারণত ছুটি থাকে। এ জন্য ১২ ও ১৩ তারিখ ছুটির সিদ্ধান্ত নিয়ে মোট তিনদিন সাধারণ ছুটি থাকবে।

ওই কর্মকর্তা আরও জানান, করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এতে বলা হয়েছে, ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত থাকে। সে মোতাবেক ১১ এপ্রিল পর্যন্ত ছুটি থাকার কথা। কিন্তু সরকারের নতুন সিদ্ধান্তে এ ছুটি এখন ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাসে দেশে আজ নতুন করে একদিনেই ১৮ জন সংক্রমিত হয়েছে। এই সংখ্যা গতকালের চেয়ে দ্বিগুণ। এছাড়া করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েই চলেছে। ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। মারা গেছেন ৯ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩০ জন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১