বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ঢাকায় কাউকে ঢুকতে ও বের হতে দেবে না পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ঢাকায় কাউকে ঢুকতে ও বের হতে দেয়া হবে না।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে রোববার (৫ এপ্রিল) নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

পুলিশ সদর দপ্তর আইজিপির এই নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছে। সদর দপ্তর জানায়, বাংলাদেশ পুলিশ সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সবাইকে ঘরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে বের না হয় সেজন্য কাজ করছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া পুলিশ কাউকে ঢাকার বাইরে যেতে দেবে না।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, সরকারের নির্দেশে সামাজিক দূরত্ব মানার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

তিনি জানান, রাজধানী কেন্দ্রিক সাধারণ মানুষের আগমন-বহির্গমন বন্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সে অনুযায়ী পরবর্তী সরকারি নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি সেবা ব্যতীত সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ অথবা ত্যাগ করতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, এরই মধ্যে যারা ঢাকার বাইরে থেকে ঢাকার দিকে যাত্রা শুরু করেছেন, তাদের আমরা আটকে দিয়েছি এবং নিজ নিজ বাড়িতে ফিরিয়ে দিয়েছি। এছাড়া নতুন করে জড়ো হয়ে কাউকে ঢাকার দিকে রওনা হতে দিচ্ছি না আমরা।

সোহেল রানা জানান, শনিবার (৪ এপ্রিল) ঢাকার আশেপাশে অবস্থিত তৈরি পোশাক ও অন্যান্য কারখানার শ্রমিকদের কর্মস্থলের দিকে আসতে থাকার সময় জনসমাগমের খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ এই ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে।

তিনি বলেন, আমাদের হাইওয়ে পুলিশ, রেঞ্জ পুলিশ ও জেলা পর্যায়ের পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

তবে মানুষের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা থাকলেও নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট সব ধরণের পণ্য পরিবহন অব্যাহত থাকবে।

তৈরি পোশাকসহ কয়েকটি কলকারখানা আগের সিদ্ধান্ত অনুযায়ী ৫ই এপ্রিল খোলার কথা থাকায় শনিবার ৪ এপ্রিল দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মস্থলের দিকে ফিরতে শুরু করে অনেকে।

আবার কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হলে তারা নিজ নিজ বাড়িতে ফিরতে চাইলে তাদেরও নিরুৎসাহিত করা হবে বলে জানান এআইজি সোহেল রানা।

তিনি বলেন, কোনোভাবেই যেন কোথাও লোক জড়ো না হয়, সেটি নিশ্চিত করার ব্যাপারে আমরা মনোযোগী হচ্ছি।

সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে সরকারি নির্দেশনা না মানলে প্রয়োজনে পুলিশ আইনি ব্যবস্থাও নেবে বলে জানান সোহেল রানা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১