বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সারাদেশে আটক শিশুদের মুক্তির সুপারিশ চার বিচারপতির

আইন আদালত ডেস্ক :

করোনাভাইরাস পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন সুপ্রিম কোর্টের শিশু অধিকার কমিটি। বৈঠক থেকে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের মুক্তি বা জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের চার বিচারপতি নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন।

বৈঠকে অংশ নিয়েছিলেন শিশু অধিকার কমিটি চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী, কমিটির সদস্য বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, জনসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও ইউনিসেফের প্রতিনিধি।

বৈঠক সূত্রে জানা গেছে, শিশু উন্নয়ন কেন্দগুলোতে অপর্যাপ্ত জায়গায় বিপুল সংখ্যক শিশু রয়েছে। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। এ কারণে দেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামিন বা মুক্তির জন্য প্রধান বিচারপতির কাছে সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বৈঠক বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব শিশুদের কীভাবে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১