বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বেগমগঞ্জে ইয়াবাসহ মাদক সম্রাট বাবুল গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাট বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) সকালে তাকে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমানউল্যাহপুর ইউপির চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবুল (২৮) আলাইয়ারপুর ইউপির ভবভদ্রী গ্রামের মৃত আবুল কালামের পুত্র। পুলিশ জানায়, সে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য এলাকার বিভিন্ন মাদকস্পটে হোলসেলার হিসেবে সাপ্লাই দিয়ে আসছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানার এসআই আতিকুর রহমান মিঞাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চন্দ্রগঞ্জ পূর্ববাজার ন্যাশনাল হসপিটালের সামনে থেকে ইয়াবা বেচাকেনার সময় বাবুলকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, এক সময়ের দুর্ধর্ষ ক্যাডার সাহাদাত বাহিনীর সাহাদাতের ছোট ভাই বাবুল তার বড় ভাই সাহাদাতের শেল্টারে এলাকায় ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছে। এতে এলাকার ছাত্র ও যুবসমাজ মাদকাসক্ত হয়ে তাদের নৈতিক চরিত্রের অবক্ষয় হচ্ছে। বাবুল গ্রেফতার হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

বেগমঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক বিক্রেতা বাবুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১