আকাশবার্তা ডেস্ক :
দেশের সব হাসপাতাল ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত শেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) আইইডিসিআর ব্রিফিংয়ে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আজ থেকে সরকারের পাশাপাশি দেশের ৬৯টি প্রাইভেট হাসপাতাল নিয়মিত ২৪ ঘণ্টা খোলা থাকবে। সকল ধরনের চিকিৎসা দেয়া হবে।
এছাড়া জরুরি সকল ধরনের সহযোগিতার জন্য সরকার ও আইইডিসিআরের সঙ্গে সম্পৃক্ত থাকবে প্রাইভেট মেডিকেল।