বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মসজিদের খাটিয়া না পেয়ে কাঁধে করে নিল লাশ

আকাশবার্তা ডেস্ক :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রাণঘাতি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।  মারা যাওয়া যুবকের লাশ দাফনে মসজিদের খাটিয়া ব্যবহার করতে না দেয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) খাটিয়া ছাড়া দুই ভাই ও বাবার কাঁধে করে লাশ দাফন করতে নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বুধবার এ যুবকের দাফন করা হয়।

মৃতের স্বজনরা জানান, গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে জ্বর, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে সিলেটের এক ইটভাটা এ শ্রমিক মারা যান। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।

এরপর স্বাস্থ্য বিভাগ ও পরিবারের লোকজন লাশ দাফনের উদ্যোগ নেয়। তবে লাশ বহনের জন্য গ্রামের মসজিদের খাটিয়া ব্যবহারে বাধা দেয় গ্রামবাসী। এক পর্যায়ে বাড়ি থেকে কিছু দূরের কবরস্থানে মৃতের দুই ভাইসহ বাবা লাশ কাঁধে করে নিয়ে গিয়ে দাফন করেন বলে জানান তারা।

তবে লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লাশ বহনের কাজে ব্যবহার করার জন্য আমরা একটি লাশ বহনের বাক্স ও পলিথিন দিয়েছিলাম। মৃতের পরিবার তা ব্যবহার করেনি। শুনেছি দুই ভাই ও বাবা কাঁধে নিয়ে কবরে লাশ দাফন করেছে।

মৃত যুবকের বাবা বলেন, গ্রামের মেম্বারসহ কয়েকজন মসজিদের খাটিয়া ব্যবহার করতে দেননি। পরে বাধ্য হয়ে অন্য জায়গা থেকে খাটিয়া নিয়ে আসি, সেটিও তারা ব্যবহার করতে দেননি, তারা সেটি নিয়ে যায়। পরে আমাদের মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানে দাফন করতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন সুমন গণমাধ্যমকে জানান, স্বাস্থ্যবিধি মেনেই যুবকের লাশ দাফন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১