মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

দরিদ্র মানুষের সাহায্যে তহবিল গঠন আজহারীর

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে খেটে খাওয়া দরিদ্র মানুষদের সাহায্যের জন্য তহবিল গঠন করলেন সময়ের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফান্ড গঠনের বিষয়টি জানানো হয়।

ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারী লিখেন, প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, একটি মানবিক উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হয়েছে।

এতে করে, আমাদের চারপাশে যারা অসহায়, দিন আনে দিন খায়- এরকম খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ খাদ্য সংকটে ভুগছেন। আসুন, আমরা প্রত্যেকেই আমাদের সাধ্যানুযায়ী তাদের জন্য সামান্য কিছু হলেও করি।

তিনি বলেন, আসন্ন রমজানের আগেই অসহায় ও বিপদগ্রস্ত লোকদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিতে, আমাদের এই সামান্য প্রয়াস। একটি ফান্ড কালেকশন করে দেশের কয়েকটি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা ‘রমজান ফুড প্যাক’ পৌঁছে দিতে চাই। এই মহৎ কাজে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করুন।

জনপ্রিয় এই বক্তা বলেন, আজ থেকে সাত দিনের মধ্যে ফান্ড কালেকশন সম্পন্ন হবে। ১৭ এপ্রিলের পর আর কোনো অনুদান গ্রহণ করা হবে না। যাকাতের টাকা এই তহবিলে দেয়া যাবে। সর্বমোট উত্তোলিত টাকা এবং খাদ্য সামগ্রী বিতরণের আপডেট আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ।

কীভাবে অনুদান দেয়া যাবে সে বিষয়েও স্ট্যাটাসে উল্লেখ করেন আজহারী।

ব্যাংক একাউন্ট:

M H Enterprise

A/C 20503140100147815

Islami Bank Bangladesh ltd.

Chandina Branch, Cumilla.
এছাড়া মাস্টার কার্ড ব্যবহার করে দেশের বাইরে থেকেও অনুদান পাঠানো যাবে বলে জানান তিনি।

অথবা

Manirul Islam Mazumder

A/C 20501210206933903

Islami Bank Bangladesh ltd

Cumilla branch, Cumilla
বিকাশ কিংবা রকেট করতে চাইলে:

০১৯১২৪০৯২৮১ (বিকাশ এবং রকেট পার্সোনাল)

০১৯১৪৬১৩৪৬২ (বিকাশ পার্সোনাল)
স্ট্যাটাসের শেষে দান সংক্রান্ত একটি কোরআনের আয়াতও উল্লেখ করেন আজহারী।

‘নিশ্চয়ই যারা প্রকাশ্যে বা গোপনে তাদের উপার্জন থেকে দিবারাত্রি ব্যয় করে, তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না।’ [বাকারাহ: ২৭৪]।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১