বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আল্লামা শফী করোনা আক্রান্ত? যা বললেন তার সহকারী

আকাশবার্তা ডেস্ক :

হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে।

এরপর থেকে জনমনে প্রশ্ন জেগেছে, কি হয়েছে আল্লামা শফীর? জানা গেছে, বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

হেফাজত আমিরের একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আল্লামা আহমদ শফীকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন।

প্রসঙ্গত, প্রায় ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছরে আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

এদিকে হেফাজত আমীর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিরকর তথ্য পরিবেশন করা হচ্ছে, যা একেবারেই সঠিক নয় বলে জানিয়েছেন তার একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম।

তিনি নিশ্চিত করে বলেন, হুজুরের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নেগেটিভ রিপোর্ট এসেছে। তাই এ রকমের ভ্রান্ত তথ্য তথা গুজবে কান না দিয়ে বরং আল্লামা শফীর সুস্থতা কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১