বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রোগী দেখেন ত্রাণও দেন, তিনি এমপি

আকাশবার্তা ডেস্ক :

তিনি শুধু জাতীয় সংসদ সদস্যই নন। পেশায় তিনি একজন আদর্শ চিকিৎসক। বলছি তিনি সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের কথা। সাম্প্রতিক সময়ে করোনার কারণে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এই সময়টায় তার নির্বাচনী এলাকায় (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) শ্রমজীবি মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমত খাদ্য সামগ্রী , নগদ অর্থ দেওয়ার পাশাপাশি থেমে নেই তার চিকিৎসা সেবা। তার সাথে করোনা বিষয় নিয়ে সর্তকতা, পরামর্শমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

জানা গেছে, স্থানীয়রা এমপি আজিজ এলাকায় থাকলে বিভিন্ন ধরনের রোগী নিয়ে তার বাসায় কিম্বা জনসভার মঞ্চে ভীড় করেন। এটা নতুন নয়। আর বর্তমান সময়েও রোগী দেখা ও ব্যবস্থাপত্র লিখে দেওয়া থেমে নেই।

তিনি যেখানেই ত্রাণ সামগ্রী বিতরণে যাচ্ছেন সেখানেই স্থানীয়রা তাদের বিভিন্ন রোগে অসুস্থ্য রোগী বিশেষ নবজাতক শিশুদের চিকিৎসার জন্য তাকে ঘিরে ধরছেন। আর তিনিও একজন আদর্শ চিকিৎসক হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোগী দেখে ব্যবস্থাপত্র করে দিচ্ছেন এমনটাই বলেন সুজন মাল (২৮)।

এমনকি দরিদ্র রোগীদের ওষুধ কেনার জন্য নগদ অর্থও দিয়ে দিচ্ছেন বলে জানান চিকিৎসা নিতে আসা ইতি রানী (৩২)।

এছাড়া তার একাজের জন্য মাধাইনগর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার খাদেজা খাতুন বলেন, বর্তমানে লকডাউনের কারণে হাসপাতালে যাওয়া যাচ্ছে না। এ সময় আমাদের এমপি আসবেন শুনে আমার অসুস্থ্য শিশু বাচ্চাকে তার কাছে নিয়ে গেলে তিনি স্বাচ্ছন্দে আমার সন্তানকে দেখে প্রেসক্রিপসন করে দেন। এতে আমি অভিভূত।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জের-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ জানান, আমি পেশায় একজন চিকিৎসক। আর শিশুদের চিকিৎসা দিতে যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন এতে আমি কখনো বিরক্ত হই না। এটা আমার দায়িত্ব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১