শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ছোট মেয়েটি ছাড়া পরিবারের সবাই করোনায় আক্রান্ত

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানার সাগরিকা এলাকার ছয় সদস্যের এক পরিবারে বাবা-মাসহ পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত।

গত ৮ এপ্রিল ওই পরিবারের কর্তা নগরীর উত্তর কাট্টলী এলাকার একটি গার্মেন্টেসের কর্মকর্তার শরীরে করোনভাইরাস শনাক্ত হয়। এরপর তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের নমুনাও পরীক্ষা করা হয়। মঙ্গলবার জানা যায়, তিন বছরের ছোট মেয়েটি ছাড়া বাকি সবাই করোনাভাইরাসে আক্রান্ত।

এরপর ওই পরিবারের সদস্যদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসার উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ। কিন্তু ছোট মেয়েটিকে কোথায় রাখা হবে তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।

এই পরিস্থিতিতে পাহাড়তলি থানার ওসি মো. মাইনুর রহমান উদ্যোগী হয়ে শিশুটিকে তার এক মামার কাছে রাখার ব্যবস্থা করেন।

তিনি বলেন, যখন এই বিষয়টি জানতে পারি তখনই চিন্তায় পড়ে গেলাম। জেনারেল হাসপাতালেও যোগাযোগ করি। সিভিল সার্জনের সাথে কথা বলি। আক্রান্ত ওই ব্যক্তি জানান তাদের আত্মীয় স্বজনরা কেউ শিশুটিকে রাখতে রাজি হচ্ছে না। এরপর আমি যোগাযোগ শুরু করি। কেউ রাজি হচ্ছিল না। শেষে খোঁজাখুঁজি করে এক মামাকে পাই অনেক রাতে। তাকে বুঝিয়ে মেয়েটিকে রাখতে রাজি করাই।

এরপর রাত প্রায় দেড়টার দিকে ওই পরিবারের বাকি চার সদস্যকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ওসি মাইনুর রহমান বলেন, শিশুটির অবস্থান জানাজানি হলে ওই এলাকার লোকজন হয়ত আপত্তি জানাতে পারে। শিশুটির ভালো থাকাটাই জরুরি। আমরা নিয়মিত খোঁজ রাখব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১