রবিবার ৩রা মে, ২০২৬ ইং ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

‘দেশে চাল চুরির মহোৎসব চলছে’

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে দেশে চাল চুরির মহোৎসব চলছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলেনে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, চাল চুরির এই ঘটনা বঙ্গবন্ধুর শাসনের আমলের কথা মনে করিয়ে দেয়। সবাই পায় সোনার খনি আমরা পেয়েছি চোরের খনি-বলেছিলেন বঙ্গবন্ধু।

মির্জা ফখরুল বলেন, সরকার ও দায়িত্বশীল মন্ত্রীরা দেশের বর্তমান পরিস্থিতিকে হয়ত গুরুত্ব দিচ্ছেন। করোনায় লক্ষণ নিয়ে হটলাইনে কল যাচ্ছে লক্ষাধিক, কিটের অভাবে পরীক্ষা করা হচ্ছে না। বহু আগে থেকেই বিএনপি বারবার যে ধরনের আশঙ্কার কথা বলে এসেছে, সেটাই এখন দেখা যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে পুরো দেশকে।

তিনি আরো বলেন, দেশের ত্রাণ সহায়তা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ন্যস্ত করা উচিত। এছাড়া ওএমএসএর চাল সুষ্ঠুভাবে আবার বিক্রি করতে হবে।

বিএনপি ইতোমধ্যে পাঁচ লাখ হতদরিদ্র পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিছে। বিএনপি সর্বশক্তি নিয়ে জনগণের পাশে আছে, থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১