বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনা : তারাবি ও ঈদের নামাজ ঘরে পড়তে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতি বলেছেন, যদি করোনাভাইরাস মহামারি অব্যাহত থাকে তাহলে তারাবি ও ঈদের নামাজ ঘর থেকে পড়তে হবে। সৌদি আরবে একটি সংবাদপত্র ওকাজের বরাত দিয়ে এ খবর ছেপেছে আল জাজিরা। শুক্রবার ওকাজের খবরে বলা হয়, তারাবি নামাজ নিয়ে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুলআজিজ আল-শেখকে একটি প্রশ্ন করা হয়েছিল।

এর জবাবে তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে রমজানে তারাবি নামাজ মসজিদে পড়া না গেলে তা ঘর থেকে আদায় করা যাবে। ঈদের নামাজের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি।

আগামী সপ্তাহ থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। করোনাভাইরাসের বিস্তার রোধে মার্চ মাসের মাঝামাঝি পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমা’র নামাজ মসজিদে নিষিদ্ধ করে সৌদি আরব। এদিকে বৃহস্পতিবার মসজিদে নববী’র কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রমজান মাসে প্রতিদিন যে ইফতারের আয়োজন করতে তা নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি আরবে এখন পর্যন্ত ছয় হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে। উচ্চ সংক্রামক এই রোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩ জনের। অন্যদিকে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে রোববার অনির্দিষ্টকালের জন্য কারফিউ বৃদ্ধি করেছে সৌদি সরকার। এর ফলে রাজধানী রিয়াদ ও অন্যান্য বড় শহরে ২৪ ঘন্টায় কারফিউ থাকবে। তবে প্রয়োজনী জিনিসপত্র কিনতে মানুষজন ঘর থেকে বের হতে পারবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১