বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

রামগতিতে করোনা উপসর্গে যুবকের মৃত্যু, তিনটি বাড়ি লকডাউন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলার চরআফজল গ্রামে নিজবাড়িতে তার মৃত্যু হয়।

ওই যুবক ঢাকাতে চাকরি করতেন। ১২ দিন আগে কর্মস্থল থেকে বাড়ি আসেন। গত দু’দিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, যুবকের করোনা ভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা নেওয়া হয়েছে। এছাড়া তার সংস্পর্শে আসা ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, করোনার উপসর্গ থাকায় ওই যুবকের বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০