বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ড. সা’দত হুসাইন আইসিইউতে

আকাশবার্তা ডেস্ক :

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসি চেয়ারম্যান ড. সা’দত হুসাইনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

বর্তমানে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন তিনি।

হাসপাতালটির যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ডা. সাগুফতা আনোয়ার জানিয়েছেন, বর্তমানে সা’দত হুসাইনের অবস্থা সংকটাপন্ন। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সা’দত হুসাইন। তার রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

সা’দত হুসাইনের শরীরে মূলত ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়িয়ে পড়েছে। করোনা নয়। তার করোনা নেগেটিভ এসেছে। ১৩ এপ্রিল থেকে তিনি অচেতন অবস্থায় আছেন। এখনও জ্ঞান ফেরেনি।

এদিকে সোমবার (২০ এপ্রিল) দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে ৭৩ বছর বয়সী সা’দত হুসাইনকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসতাপালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করান।

তিনি আগে থেকেই কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে ভুগছেন বলে চিকিৎসকরা জানান।

প্রসঙ্গত, ২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা’দত হুসাইন। এরপর তিনি ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে। সরকারি চাকরি থেকে অবসরের পর থেকে তিনি নিয়মিত লেখালেখি করে আসছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১