সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দেশে আরও ১০ জনের মৃত্যু, নতুন রোগী ৩৯০

আকাশবার্তা ডেস্ক :

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২০ জনে।এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে একদিনে আরও ৩৯০ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৭২ জন।

এছাড়া বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০ জন হয়েছে।গত এক দিনে আরও পাঁচজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৯২ জন সুস্থ হয়ে উঠেছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে এক লাখ ৭৭ হাজার ৬৬১ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৫৭ হাজার ১৮১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৯০ হাজার ৪৪৪ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930