শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘ইমাম-মুয়াজ্জিন ও সাংবাদিকদের প্রণোদনা দেয়া হোক’

আকাশবার্তা ডেস্ক :

দেশের সকল ইমাম-মুয়াজ্জিন ও সাংবাদিকদের প্রণোদনা দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি। একই সাথে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সকল কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া থাকা তিন মাসের বেতন-ভাতাও অতিদ্রুত পরিশোধের দাবি জানান তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ফটিকছড়ি উপজেলা পরিষদ হলরুমে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলিয়াছ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. জানে আলম, ফটিকছড়ি পৌর মেয়র মো. ইসমাঈল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এস.এম সিরাজদ্দৌল্লাহ, ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আক্তার, ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নজিবুল বশর এমপি বলেন, দেশের সকল ইমাম-মোয়াজ্জিন এবং সাংবাদিকগণ; বিশেষ করে- মফস্বল পর্যায়ের সাংবাদিকরা বড় কষ্টে দিনাতিপাত করছেন। তারা বলতেও পারছে না আবার সইতেও পারছে না। অথচ তারাই জীবনের ঝুঁকি নিয়ে সমগ্র দেশের খবরা-খবর জাতির কাছে নিয়মিত তুলে ধরছেন। কিন্তু তাদের জন্য কোন প্রণোদনা ঘোষণা করা হয়নি।

তিনি আরো বলেন, করোনায় কেউ মারা গেলে দাফন করার কোন ব্যবস্থা উপজেলা পর্যায়ে নেই। কারণ- ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ে যে সকল লোকবল রয়েছে; তারা কেউ চাকুরিস্থলে যাচ্ছে না। তারা আমাকে জানিয়েছেন, তাদের তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার ও আমার দল তরিকত ফেডারেশনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি- দেশের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের সাংবাদিকদের জন্য প্রণোদনার ব্যবস্থা এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা অতিদ্রুত পরিশোধ করা হোক।

সভা শেষে উপজেলার নাজিরহাট ঝংকার মোড়স্থ মাউন্ট রয়েল ও হৃদয় আবাসিক নামক দু’টি আবাসিক হোটেলে ডাক্তার-নার্স, সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের জন্য সদ্য প্রস্তুতকৃত পৃথক আইসোলেশন ও কোয়ারেন্টাইন সেন্টার এবং নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় স্থাপিত পুলিশ চেকপোস্ট সরেজমিন পরিদর্শন করেন সাংসদ নজিবুল বশর। ইতোপূর্বে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এবং নাজিরহাট-মাইজভান্ডার সড়কের মধ্যখানে ‘মাদ্রাসায়েদ গাউসুল আজম মাইজভান্ডারী’কে আইসোলেশন ও কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১