শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

গণমাধ্যম কর্মীদের শিক্ষামন্ত্রীর ‘ধন্যবাদ পত্র’

আকাশবার্তা ডেস্ক :
পাঠ্যপুস্তক প্রণয়ন, প্রকাশ ও বিতরণ কাজের সার্বিক খবর গণমাধ্যমে তুলে ধরায় দেশের সর্বস্তরের গণমাধ্যমও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।মঙ্গলবার এক ‘ধন্যবাদ পত্র’-তে তিনি বলেন, ‘১ জানুয়ারি দেশজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো পাঠ্যপুস্তক উৎসব ২০১৭। এ উৎসবে জাতীয় পর্যায়ের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়াসহ প্রত্যন্ত অঞ্চলের মফস্বল সাংবাদিকবৃন্দ অনেক কষ্ট স্বীকার করে বই বিতরণের ছবি ও সংবাদ প্রকাশ করে পাঠ্যপুস্তক উৎসবকে সফল ও মহিমান্বিত করেছেন। এ জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।ধন্যবাদ পত্রে শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘পাঠ্যবই প্রণয়ন, মুদ্রণ, বাঁধাই, পরিবহনসহ উৎসব পালনের প্রতিটি স্তরে সাংবাদিক বন্ধুরা খোঁজখবর রাখেন, নিউজ করেন, প্রশংসা করেন এবং গঠনমূলক সমালোচনা করেন। এ সবই এ বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে ইতিবাচক ভূমিকা পালন করে থাকে। আপনারা শুধু পাঠ্যপুস্তক উৎসব নয়, শিক্ষা মন্ত্রণালয়ের সব ধরনের কাজের কার্যকরী অংশীদার। ভবিষ্যতেও শিক্ষা মন্ত্রণালয়ের সব কাজে আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি। আপনাদের সবার শারীরিক সুস্থতা ও সফলতা কামনা করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১