বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ২ হাজার পরিবার পেল উপহার সামগ্রী

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে করোনা পরিস্থিতি মোকাবেলা ও মাহে রমজান উপলক্ষ্যে কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী (খাদ্য সহায়তা ও নগদ অর্থ) পৌঁছালেন ‘আমরা ক’জন মুজিব সেনা’ নামের একটি সংগঠন।

জেলা শহরের মোবারক কলোনী, ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা, সদরের টুমচর, শাকচর, চরশাহী, দক্ষিণ হামছাদী ও দালাল বাজারসহ বিভিন্নস্থানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আওয়ামীলীগ নেতা এএফ জসীম উদ্দিন আহমদের নিজ জেলায় এসব উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক ছাত্রনেতারা।

এসময় উপস্থিত ছিলেন, ফিরোজ উদ্দিন মাহমুদ, উত্তম কুমার দত্ত, গোলজার মোহাম্মদ, সোহাগ পাটোয়ারী প্রমুখ।

এদিকে জেলায় কর্মরত সাংবাদিকদের হ্যান্ড স্যানিটাইজার ও কিছু সুরক্ষা সামগ্রী দেয়ার কথা জানালেন সংগঠনটির প্রতিষ্ঠাতা। এছাড়া পুরো রমজান মাসকে সেবার মাস ঘোষণা করে করোনা মোকাবেলায় উপজেলা ভিত্তিক স্বেচ্ছাসেবী টিম গঠনসহ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১