মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

মেসেঞ্জার রুম চালু করেছে ফেসবুক

প্রযুক্তি ডেস্ক :

কোভিড-19 করোনাভাইরাসে কারণে বিশ্বের অধিকাংশ মানুষ এখন লকডাউনে। বাসায় বসে অফিসের কাজ করছেন অনেকে। জরুরি প্রয়োজনে মিটিং হচ্ছে অনলাইনে। ভিডিও কনফারেন্সেও কাজ সারছেন। এসব কাজে বেশ জনপ্রিয়তা পেয়েছে জুম অ্যাপ।

এই জুম অ্যাপকে টেক্কা দিতে নতুন ফিচার নিয়ে এলো ফেসবুক। মেসেঞ্জার রুম নামের এই ফিচার ব্যবহার করে একসঙ্গে ৫০ জন ফেসবুক ব্যবহারকারী ভিডিও কনফারেন্স করতে পারবেন। চাইলে এই ভিডিও কনফারেন্সের লিংক নিজের ওয়ালে, গ্রুপে, পেইজে, ইভেন্টে বা ওয়েবসাইটে শেয়ার করে অন্যদের যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। 

২৪ এপ্রিল এই নতুন ফিচার উন্মোচন করেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীরা খুব শীঘ্রই এই ফিচার পাবেন।

ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে প্রতিদিন ৭০০ মিলিয়ন মানুষ ভয়েস এবং ভিডিও কল সেবা ব্যবহার করছেন। নতুন এই ফিচার তাদের কাছে বেশ উপভোগ্য হবে বলে মনে করছে ফেসবুক।

একইসঙ্গে লকডাউন এই সময়ে ফেসবুক রুম ফিচারটি ঘরবন্দী মানুষের দারুণ কাজে লাগবে বলে ধারণা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১