সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

১ মে থেকে সব দোকান খুলতে চায় মালিক সমিতি

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে সারাদেশে চলছে লকডাউন। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আগামী ৫ মে পর্যন্ত।

এর আগেই ক্ষুদ্র, খুচরা ও পাইকারি মার্কেটসহ সারাদেশের সব দোকান খুলতে চায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

আগামী পহেলা মে থেকে খোলার আগ্রহী জানিয়ে সোমবার (২৭ এপ্রিল) বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে তারা।

চিঠিতে বলা হয়, ক্ষুদ্র ব্যবসায়ীদের বিনিয়োগ বাঁচিয়ে রাখার স্বার্থে আগামী মাস থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বস্থ্যবিধি মেনে সব ধরণের দোকান খোলা রাখতে চায় তারা।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এফবিসিসিআই সভাপতিকেও এ চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে বাংলাদেশের সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সরকারি ছুটির সঙ্গে সঙ্গতি রেখে বন্ধ রাখা হয়।

তবে প্রধানমন্ত্রীর এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুবিধা দোকানিদের পাওয়ার সুযোগ নেই। তাই তাদের আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

এর ফলে দোকান মালিক ও তাদের কর্মচারীরা অর্ধাহারে ও অনাহারে অতিকষ্টে দিনযাপন করছেন। তাদের এখন পথে বসার উপক্রম।

দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, পহেলা বৈশাখে মার্কেট ও দোকান বন্ধ থাকায় ৬ থেকে ৭ হাজার কোটি টাকার পুঁজি নষ্ট হয়েছে।

একই সঙ্গে রমজান ও ঈদে ২০ থেকে ২২ হাজার কোটি টাকার বিনিয়োগ করা হয়। তা বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তা সত্ত্বেও বর্তমান করোনাভাইরাস মহামারির কারণে পাইকারি, ক্ষুদ্র ও খুচরা মার্কেট ও দোকান বন্ধ রাখার মানসিক প্রস্তুতি ছিল তাদের।

কিন্তু এফবিসিসিআই’র উদ্যোগে আলোচনা সভায় বিভিন্ন শিল্প খোলার সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে নরসিংদীর বাবুর হাট খুলে দেয়া হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দোকান খোলার সুযোগ দেয়ার অনুরোধ জানিয়েছে সমিতি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930