বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফের আজ থেকে চলবে ট্রেন!

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এতদিন কিছু খাদ্যপণ্য ও জ্বালানি তেলবাহী ব্যতিত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে আজ শুক্রবার (১ মে) থেকে আবার তিনটি ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ।

এই ট্রেনগুলো লাগেজ ভ্যান দিয়ে কাঁচামাল পরিবহন করবে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল আলম গণমাধ্যমকে জানান, এই তিনটি ট্রেন ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–জামালপুর ও ঢাকা–যশোর পথে চলাচল করবে।

তিনি আরো বলেন, ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–জামালপুর পথে প্রতিদিন লাগেজ ভ্যান চলাচল করবে। আর ঢাকা–যশোর পথে চলবে সপ্তাহে তিনদিন। ব্যবসায়ীদের চাহিদার ওপর বগি নির্ভর করবে।

করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। এ সময় কিছু কিছু মালবাহী ট্রেন চালু রাখা হয়। এসব ট্রেন দিয়ে মূলত সরকারের খাদ্যপণ্য ও জ্বালানি তেল পরিবহন করা হয়।

এবার লাগেজ ভ্যানের মাধ্যমে পার্শ্বেল ট্রেন চালু হলে সেগুলো দিয়ে শাক–সবজি ও ফলমূল পরিবহন করা যাবে। এমনকি মাছ–মুরগি পর্যন্ত পরিবহন করা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১