সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত

আকাশবার্তা ডেস্ক :

দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটির মেয়াদ আরো বাড়ছে। আগামীকাল রোববারের মধ্যে নতুন ছুটির সিদ্ধান্ত জানানোর চিন্তা করছে সরকার।

শনিবার (২ মে) এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। ছুটির বিষয়ে প্রধানমন্ত্রী ইনিসিয়েটিভ (পদক্ষেপ) নিবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি বাড়তে পারে। এ বিষেয়ে আগামীকাল (রোববার) প্রজ্ঞাপন জারি হবে আশা করছি।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে সধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত এবং চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছিল।

তবে ছুটি বর্ধিত হলেও বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবাসহ আরও যেসব জরুরি সেবা রয়েছে, সেগুলো আগের মতোই খোলা থাকবে বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930