বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

গণপরিবহন বন্ধ : তবুও সড়কে প্রাণহানি ২১১

আকাশবার্তা ডেস্ক :

করোনা প্রাদুর্ভাবে দেশে দেশে চলছে লকডাউন। ভারাসটির সংক্রমণ ঠেকাতে বাংলাদেশেও চলছে লকডাউন। বন্ধ রয়েছে গণপরিবহন। এতেও থামেনি সড়ক দুর্ঘটনা। গত এক মাসে বিভিন্ন জেলায় ২০১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দূর্ঘটনায় ২১১ জন নিহত ও ২২৭ জন আহত হয়েছে। পাশাপাশি এই একই সময়ে নৌ-পথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ২ জন আহত এবং ২ জন নিখোঁজ হয়েছেন।

রোববার (৩ মে) গণমাধ্যমে পাঠানো যাত্রী কল্যাণ সমিতি গত একমাসের দূর্ঘটনা ও হতাহতের সংখ্যা জানিয়ে একটি প্রতিবেদন গণমাধ্যমে পাঠায়।

সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের এই পর্যবেক্ষণ প্রতিবেদন দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিল মাসে সড়কে দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে ৬৯ জন পথচারী, ৬৭ জন চালক, ৩২জন পরিবহন শ্রমিক, ১৩ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৪৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ২৭জন নারী, ২১জন শিশু, একজন সাংবাদিক ও একজন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

এর মধ্যে নিহত হয়েছে ৫০ চালক, ৬৪ পথচারী, ২২ নারী, ১১ শিক্ষার্থী, ২০ পরিবহন শ্রমিক, ১৮ শিশু, একজন রাজনৈতিক দলের নেতাকর্মী, ২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তিন শিক্ষক ও একজন সাংবাদিক।

পরিসংখ্যানে দেখা যায় সর্বোচ্চ ৯৭টি দুর্ঘটনা ঘটেছে ট্রাক ও কাভার্ডভ্যানের মাধ্যমে। এছাড়া, ৬৩টি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে, ২৯টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ২৮টি নসিমন ও করিমন, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ১৭টি প্রাইভেট কার ও ১টি দুর্ঘটনা ঘটেছে বাসের মাধ্যমে।

এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ২৩ এপ্রিল। ওইদিন ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৪জন নিহত ৫ জন আহত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১