শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বছরজুড়ে যত প্রাকৃতিক দুর্যোগ, সবই দেখা যাবে চলতি মাসেই!

আকাশবার্তা ডেস্ক :

আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসে (মে) প্রাকৃতিক দুর্যোগে পরিপূর্ণ থাকবে। দেশে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ বছরজুড়ে আসে, চলতি মে মাসেই তার সবই দেখা যেতে পারে।

ঘূর্ণিঝড়, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা, তীব্র কালবৈশাখী ও তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা) সবই এই মে মাসেই আঘাত করতে পারে।

রোববার (৩ মে) দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে, এ মাসে দেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি, দাবদাহ ও কালবৈশাখী—সবই বাংলাদেশের ওপর বয়ে যেতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যেটিই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

এছাড়া মে মাসজুড়ে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন মাঝারি থেকে তীব্র কালবৈশাখী এবং দেশের অন্যত্র তিন থেকে চারদিন হালকা থেকে মাঝারি মাত্রার কালবৈশাখী ঝড় হতে পারে।

পাশাপাশি দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দু’টি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে চলতি মাসেই (মে) ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের ২ থেকে ৯ মে (৭ দিন) বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসামের বরাক অববাহিকা ও ত্রিপুরার অনেক স্থানে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাতসহ কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও বড় মাত্রার আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টিপাত পরিস্থিতির ওপর নির্ভর করে এই ৭ দিনে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুভাছড়া, যদুকাটা, ঝালুখালি, ভোগাই-কংস, সোমেশ্বরী, খোয়াই ও মনু নদীর পানি সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১