মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘লিভ টুগেদারে দোষের কি আছে’ : আনুশকা

বিনোদন ডেস্ক :

আনুশকা শর্মার সময়টা বর্তমানে খুব ভালো যাচ্ছে। কারণ তার করা বেশ কিছু ছবি ধারাবাহিকভাবে ব্যবসা সফলতা পেয়েছে। অন্যদিকে বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্কটাও বেশ জমে উঠেছে আজকাল। এর আগে বহুবার বিভিন্ন দেশে গোপন অভিসারে তারা গিয়েছেন। কিন্তু গত কয়েকমাস ধরে খোলামেলা প্রেমে মজেছেন তারা।

আর এ বিষয়টি খুব উপভোগ করছেন আনুশকা। এ বিষয়ে তিনি বলেন, আমি যাকে ভালোবাসি তার কাছাকাছি থাকতে পারাটা কতটা শান্তির সেটা অন্য কেউ জানে না। আমি মনে করি আমার মতো করে বিরাটও সেটা অনুভব করে। তাই বলেইতো আমাদের সম্পর্কটা এখনও এগুচ্ছে। এদিকে একটি বলিউডভিত্তিক চ্যানেলকে দেয়া এ সাক্ষাৎকারে লিভ টুগেদার নিয়েও তাকে প্রশ্ন ছুড়ে দেয়া হয়।

এ বিষয়ে আনুশকা উত্তরও দিয়েছেন সাফ। তিনি বলেন, যার সঙ্গে থাকলে ভালো থাকা যায় তার সঙ্গেইতো থাকা উচিত। লিভ টুগেদারে দোষের কি আছে! বিরাটও পরিণত। আমিও। এটা নিয়ে এত আলোচনরারও কিছু নেই বলে আমার মনে হয়। যাদের কাজ নেই তারা আলোচনা-সমালোচনা করবেই। এদিকে এমন বক্তব্যের মধ্য দিয়ে খোদ বিতর্কের মুখে পড়েছেন আনুশকা। অনেকেই এ অভিনেত্রীর সমালোচনা করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১