বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ভারতে শেষ ৫ দিনে করোনা আক্রান্ত সাড়ে ১২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে নোভেল করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেল। পশ্চিমবঙ্গে এই সংখ্যা এখনও পর্যন্ত ৯৬৩ জন। কেন্দ্রীয় স্বাস্যমন্ত্রকের তরফে সোমবার সকালে যে হিসাব প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে দেশে এখনও পর্যন্ত ৪২ হাজার ৫৩৩ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭২ জন।

তবে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১১ হাজার ৭০৬ জন রোগী। দু’দফায় ৪০ দিনের লকডাউন চলার পর সোমবারই (৪ মে) শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। যা আগামী ১৭ মে পর্যন্ত।

তবে গ্রিন জোন গুলিতে কড়াকড়ি কিছুটা কম। তুলনায় অরেঞ্জ জোন আঁটোসাঁটো। নতুন করে করোনা রোগীর খোঁজ পাওয়ায় মানচিত্রও প্রতি সপ্তাহে বদলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত ২৯ এপ্রিল দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ছিল ২৯,৯৭৪। আজ তা ৪০ হাজার পেরিয়েছে। অর্থাৎ সংক্রমিতের মাত্র ৫ দিনেই বেড়েছে ১০ হাজার।

তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল রয়েছে। সুস্থ হওয়ার হারও বাড়ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০