মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

দোকান-মার্কেট খুললে করোনা সংক্রমণ বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

দেশের দোকানপাট ও মার্কেট খুলে দেয়ার সিদ্ধান্তে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে করোনাভাইরাস সংক্রান্ত টেকনিক্যাল কমিটির একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন- ‘যেহেতু কি-না স্বাভাবিকভাবেই এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকান-পাটের আনাগোনা বাড়ছে, কাজেই সংক্রমণ যে বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি।’ তাই আমাদের যতটুুকু সম্ভব এই অদৃশ্য ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে হবে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বাড়লেও এর হার এখনো অন্য দেশের তুলনায় কম বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন,‘আপনারা জানেন, আমাদের মৃত্যু হচ্ছে। আমরা তার জন্য দুঃখিত। তবে হারটা এখনো অন্য দেশের তুলনায় কম আছে।’

সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে আগামী ১০ মে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত শর্তসাপেক্ষে দোকানপাট এবং শপিংমল খোলা রাখা হবে।

সরকারের এ সিদ্ধান্তের পর স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার আদৌ বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিচ্ছে কি-না, সে প্রশ্নও তুলেছেন অনেকে।

এমন প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছিল, করোনাভাইরাস সংক্রান্ত টেকনিক্যাল কমিটি বিষয়টি নিয়ে কোন আলোচনা করেছে কি-না?

এ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, বিষয়টি নিয়ে টেকনিক্যাল কমিটি একটি সুপারিশ দেবে। সেসব সুপারিশ ‘যথাযথ জায়গায় পৌঁছে দেয়া হবে’ বলে তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের সংক্রমণ যাতে না বাড়ে, সেজন্য তারা পরামর্শ দিতে পারেন।

‘আমাদেরকে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। জীবন ও জীবিকা দুইটাই সাথে-সাথে যাবে,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ই মে পর্যন্ত ‘সাধারণ ছুটি’ চলবে, অর্থাৎ কার্যত যে লকডাউন এখন পুরো দেশে চলছে, তা আরও দীর্ঘায়িত হচ্ছে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে।

তবে ঈদের সময় আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউন আরও কতদিন চলবে নির্ধারণ করা হবে টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১