বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

করোনায় মৃত পুলিশ সদস্যের মরদেহ লক্ষ্মীপুরে সৎকার

নিজস্ব প্রতিবেদক :

করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্য এএসআই শ্রী রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে সৎকার করা হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে জেলা পুলিশের উপস্থিতিতে সদর উপজেলার কাফিলাতলি গ্রামে তার মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এসময় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্য শ্রী রঘুনাথ রায়ের কফিনে গার্ডঅব অনার প্রদান করা হয়।

জানা গেছে, পুলিশ সদস্য রঘুনাথ রায় মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

সদর থানা পুলিশ সূত্র জানায়, রঘুনাথ রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম-দক্ষিণ) বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বুধবার (৬ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রঘুনাথ রায়। দুপুরে তার মরদেহ কাফিলাতলি গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। পরে বিকেলে ধর্মীয় বিধান অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ সৎকার করা হয়। নন্দন ফাউন্ডেশনের সেচ্ছাসেবী কর্মীদের সহায়তায় এ মরদেহ সৎকার সম্পন্ন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০