বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিককে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে মো. ইব্রাহীম (২২) নামে এক নির্মাণ শ্রমিককে অপহরণ করার অভিযোগ উঠেছে। এদিকে অপহরণের ৩দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অপহৃত শ্রমিকের ভাই লিটন বাদি হয়ে তানভীর ও মজিব নামে দুইজনকে আসামি করে লক্ষ্মীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোমবার অপহৃতর ভাই লিটন সাংবাদিকদের কাছে থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে গত শুক্রবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইব্রাহিমকে একটি সিএনজি অটোরিকশাযোগে অপহরণ করা হয়।

অপহৃত নির্মাণ শ্রমিক ইব্রাহিম ভোলার চরফ্যাশন থানাধীন নীল কসল গ্রামের আবদুল মালেকের ছেলে। অভিযুক্ত তানভীর ভবানীগঞ্জ এলাকার চরমনসা গ্রামের মো. হোসেনের ছেলে ও মজিব ওই এলাকার বাসিন্ধা।

এজাহার সূত্রে জানা যায়, জীবিকার দায়ে ভোলা থেকে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ করতে আসেন ইব্রাহিমসহ কয়েকজন শ্রমিক। ঘটনারদিন দুপুরে ওই নির্মাণাধীন ভবনে একটি তুচ্ছ বিষয় নিয়ে ইব্রাহিমের সাথে স্থানীয় তানভীর ও মজিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ওই নির্মাণ শ্রমিককে হুমকি দিয়ে চলে যায়।

ওইদিন রাত সাড়ে ৯টার দিকে তানভীর ও মজিবের নেতৃত্বে কয়েকজন লোক শ্রমিক ইব্রাহিমকে ওই বিদ্যালয়ের সামনে থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় ইব্রামিম শোরচিৎকার দিলে আশপাশের লোকজন এসেও তাদের গতিরোধ করতে পারেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান মেলেনি। উপায়ন্তর না দেখে শ্রমিক ইব্রাহিমের ভাই লিটন বাদি হয়ে গত ৬ মে লক্ষ্মীপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেন।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদুল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপহৃত শ্রমিককে উদ্ধারের প্রচেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১