বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাস ছাড়া সব রাজপথে

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস ঠেকাতে আগামী ১৬ মে পর্যন্ত সরকার গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দিলেও একমাত্র বাস ছাড়া রাজধানীতে চলছে সবধরনের যানবাহন। ফুটপাত দিয়ে গাদাগাদি করে মানুষজন ছুটছে। কেউই মানছেন না সরকারের নির্দেশনা।

পোশাককারখানা ও ব্যবাসায়ী প্রতিষ্ঠান খুলে দেয়ায় সড়কে মানুষের চাপ বেড়েছে বহুগুণ। দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ঢুকছে কর্মজীবীরা।

সম্প্রতি যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি মানুষ এখন রাস্তায় নেমে এসেছে। সেই সঙ্গে বেড়েছে গণপরিবহনের বিকল্প চলাচলও।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গণপরিবহণ বন্ধ থাকলেও সিএনজি, অটোরিক্সা, প্রাইভেটকার ও মটরসাইকেল তা দখল করে নিয়েছে।

সড়কের বিভিন্ন পয়েন্টে চলছে যাত্রী উঠানামা। করোনাকালে যেখানে সামাজিক দূরত্ব মেনে চলার কথা সেখানে গাদাগাদি করেই চলছে যাত্রী পরিবহন। সুরক্ষার কোনো বালাই নেই।

অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং বন্ধ থাকার ফলে কৌশল বেছে নিয়েছেন এর চালকরা। রাইড শেয়ারিং নীতিমালা না মেনেই তারা যানবাহন নিয়ে বেরিয়ে পড়েছেন।

প্রধান সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও কোনো নিয়ম মানছেন না তারা। রিকশা পেলেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা।

এক রিকশায় যতজন উঠাতে পারছেন ততজনকে নিয়েই গন্তব্যস্থলে ছুটছেন। গাদিগাদি করে যাত্রী পরিবহন করায় বাড়ছে করোনা ঝুঁকি।

কারওয়ান বাজার, মহাখালী, বনানী, মতিঝিলসহ এর আশপাশের এলাকায় যানবাহনের চাপ বেড়েই চলেছে। যেন পুরনো রুপে ফিরেছে ঢাকা। অথচ প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম।

এদিকে, সরকারি-বেসরকারি অফিসে ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হলেও ঈদকে সামনে রেখে শর্তসাপেক্ষে ১০ মে থেকে সীমিত পরিসরে খুলেছে হাটবাজার, দোকানপাট, শপিংমল।

একইসঙ্গে সীমিত পরিসরে চালু হয়েছে বেশকিছু খাতের প্রতিষ্ঠান। এর ফলে রাজপথে যানবাহনের চাপ আর মানুষের ভীড় আরও বাড়তে শুরু করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১