বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চন্দ্রগঞ্জে স্বাস্থ্যবিধি মানতে ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

শপিংমল ও দোকানপাট খোলা রাখতে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি নির্দেশনা মানতে ব্যবসায়ীদের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন, চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) বিকেলে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার মোড়ে এ সভা করা হয়। এসময় বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন।

সভায় আরো বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, ডা. মো. সহিদুল্যাহ স্বপন।

বাজার পরিচালনা কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানার এসআই আবু মুসা, ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ বাজার ইজারাদার মো. জাহাঙ্গীর আলমসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ওসি মো. জসীম উদ্দীন বলেন- ঈদুল ফিতরকে সামনে রেখে সরকার সীমিত পরিষরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার ঘোষণা দিয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে বেচাকেনা করতে হবে সবাইকে। মার্কেটগুলোতে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে সামাজিক দূরত্ব নিশ্চিত করণসহ জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক পালন করতে হবে। কেউ সরকারের স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেন পুলিশের এই কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১