বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

৩০ মে পর্যন্ত ফ্লাইট বন্ধ

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমান অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে আগামী ৩০ মে পর্যন্ত ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়েছে।

সিভিল অ্যাভিয়েশন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১৬টি আন্তর্জাতিকসহ দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা আবারও বেড়ে সেটা ৩০ মে পর্যন্ত করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে আরও জানা গেছে, বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা আগের মতো বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক,আরব আমিরাত ও যুক্তরাজ্যসহ মোট ১৬টি দেশের সঙ্গে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।

একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞার সময়সীমার মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়।

এর আগে, ছয় দফা এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে শনিবার (১৬ মে পর্যন্ত) করা ছিল। কিন্ত বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে এ নিষেধাজ্ঞার মেয়াদ ফের দুই সপ্তাহ পর্যন্ত বাড়ানো হলো। এ নিয়ে সপ্তমবারের মতো বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো।

এ ছাড়া গত বুধবার সরকার সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করে আগামী ৩০ মে পর্যন্ত করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই মেয়াদ আরও বাড়তে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১