সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬০২ ও মৃত্যু ২১

আকাশবার্তা ডেস্ক :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ২১ জন। আর এই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬০২ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন। আর মারা গেছেন ৩৪৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ২১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।

আজ সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী  বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে তিন হাজার ৬১৮ জনের। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন লাখ ১৬ হাজার ৫২০ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৪৮ লাখ মানুষ। এছাড়াসুস্থ হয়েছে ১৮ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930