বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে স্কুল ছাত্রের গোপন প্রেম, অতঃপর…

আকাশবার্তা ডেস্ক :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পার্কি মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী নাজমা আক্তার লিজার সঙ্গে বহুদিন ধরে গোপনে প্রেম করছিলেন একই স্কুলের দশম শ্রেণির ছাত্র মানিক মিয়া (১৬)। অতঃপর সেই প্রেম প্রকাশ্যে আসার পর তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে।

সম্প্রতি সখীপুর উপজেলার কাকড়জান ইউনিয়নের চকপাড়া গ্রামে এ বাল্যবিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ের রেজিস্ট্রি এখনো হয়নি বলে জানা গেছে। তবে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ শামসুল হক এ বিয়ে পড়িয়েছেন।

এদিকে গত ১ সপ্তাহ ধরে চলছে তাদের সংসার। গতকাল রোববার সরেজমিন ওই গ্রামের গিয়ে এ বাল্যবিয়ের সতত্যা পাওয়া যায়।

জানা যায়, সখীপুরের কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামের প্রবাসী মঞ্জরুল ইসলামের ছেলে পার্কি মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মানিক মিয়ার সঙ্গে প্রতিবেশী প্রবাসী বছির উদ্দিনের মেয়ে একই প্রতিষ্ঠানের নবম শ্রেনির ছাত্রী নাজমা আক্তার লিজার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বহুদিন ধরে চলা সেই প্রেমের সম্পর্ক মেনে নিয়ে উভয় পরিবারের সম্মতিতে এ বিবাহ সম্পন্ন করা হয়।

বরের দাদা আবুল হোসেন বলেন, নাতি প্রেম করেছে, কতদিন আর দূরে রাখুম। বিয়ে করিয়ে বাড়ি নিয়ে এসেছি।

তবে কাকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুত বিষয়টি জানেন না বলে দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, বিষয়টি আমাদের জানা নাই। ঘটনা সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০