বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

দেশে একদিনে ২১ জনের মৃত্যু, কোথায় কতজন?

আকাশবার্তা ডেস্ক :

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।

তবে মৃতদের মধ্যে রাজধানী ঢাকার ছয় জন। বাকি সব দেশের বিভিন্ন এলাকার।

সোমবার (১৮ মে) স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের পরিসংখ্যান বিশ্লেষণে তিনি জানান, ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকায় (সিটির বাইরে ঢাকা জেলায়) দুজনের, গোপালগঞ্জে একজন, মুন্সিগঞ্জে একজন, টাঙ্গাইলে একজন, মানিকগঞ্জে একজন, নোয়াখালীতে একজন, চট্টগ্রামে দুজন, চট্টগ্রাম সিটি করপোরেশনে দুজন, কুমিল্লায় একজন, ফেনী দুজন, সিলেটে একজন এবং বগুড়ায় একজন মারা গেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০