মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

আম্ফানের তাণ্ডবে নিহত ‍১৪, হাজারও ঘরবাড়ি বিধ্বস্ত

আকাশবার্তা ডেস্ক :

ঘূর্ণিঝড় আম্ফানের দুর্যোগে মধ্যে দেশের আট জেলায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে পিরোজপুর ও যাশোরে তিনজন করে, পটুয়াখালী ও ভোলায় দুজন করে এবং ঝিনাইদহে, সাতক্ষীরা, বরগুনা ও চট্টগ্রামের সন্দ্বীপে একজন করে মৃত্য হয়েছে।

এছাড়া হাজার হাজার কাঁচা ও সেমিপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ফলে মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ফসল।

ঝড়ের মধ্যে প্রবল বাতাসে বহু গাছপালা ভেঙে পড়ে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎহীন হয়ে পড়ে ছেউপকূলের ১০ লাখ গ্রাহক।

প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

যাশোর: যশোরের চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-খ্যান্ত বেগম (৪৫) ও তার মেয়ে রাবেয়া (১৩)।

চাঁদপাড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রাতে প্রবল বাতাসে একটি জাম গাছ ভেঙে ওই পরিবারের কাঁচা ঘরের ওপর পড়ে।

তাতে মা খ্যান্ত বেগম (৪৫) ও মেয়ে রাবেয়া (১৩) ঘটনাস্থলেই মারা যান এবং ছেলে আল-আমিন (২২) আহত হন বলে শাহিনুর রহমান জানান।

এদিকে রাত ১১টার দিকে শার্শায় ঝড়ের মধ্যে গাছ চাপা পড়ে একজনের মুত্যু হয়েছে।

পিরোজপুর: ঘূর্ণিঝড় আম্পানের মধ্যে মঠবাড়িয়া উপজেলায় দুই জন এবং ইন্দুরকানী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের মজিদ মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫৫) ও আমড়াগাছিয়া ইউনিয়নের ধুপতি গ্রামে মুজাহার বেপারীর স্ত্রী গোলেনুর বেগম (৭০) এবং ইন্দুরকানী উপজেলার উমিদপুর এলাকার মতিউর রহমানের ছেলে শাহ আলম (৫০)।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মোজাহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ: ঝিনাইদহে রাতে ঝড়ের মধ্যে ঘরের উপর গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০টার পর ঝড়ের দাপট বাড়লে সদর উপজেলায় হলিধানী গ্রামে একটি গাছ ভেঙে ঘরের ওপর পড়ে নাদিরা বেগম নামে ৫৫ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।

সাতক্ষীরা: ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরা সদরে গাছ ভেঙে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যার পর জেলা শহরের কামালনগরে আমগাছ গাছ ভেঙে পড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পটুয়াখালী: আম্পানের প্রভাবে পটুয়াখালীতে গাছ পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নৌকাডুবিতে নিখোঁজ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম শাহ আলম।

ভোলা: ভোলার চরফ্যাশনে ঝড়ে গাছ চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ছিদ্দিক ফকির। দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ভোলায় মেঘনা নদীতে ট্রলার ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে ইলিশা ঘাটে এ ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, ওই যুবক চট্টগ্রামে কাজ করতেন। সকালে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ট্রলারে ভোলার ইলিশা ঘাটে আসার সময় মেঘনা নদীতে ট্রলার উল্টে তার মৃত্যু হয়।

বরগুনা: বরগুনার সদর উপজেলার আশ্রয়কেন্দ্র যাওয়ার পথে এক রেস্তোরাঁ ব্যবসায়ী ‘অসুস্থ হয়ে’মারা গেছেন।

শহীদুল ইসলাম নামের ৬৪ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পরীরখাল বাজারে রেস্তোরাঁ চালাতেন তিনি।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপে ঘূর্ণিঝড় আম্ফানের জোয়ারের পানিতে ডুবে মোহাম্মদ সালাউদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১