বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ঈদ জামাত হবে না সৌদি ও আরব আমিরাতে

আকাশবার্তা ডেস্ক :

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও আরব আমিরাতের মসজিদগুলোতে এবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে না।

সৌদি ইসলামি অ্যাফেয়ার্স মন্ত্রী আব্দুল লতিফ আল শেইখের বরাত দিয়ে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মসজিদগুলোতে ঈদের জামাত আদায় না করার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। ঈদের দিন মসজিদগুলো পুরোপুরি বন্ধ থাকবে।

এদিকে শুক্রবার (২২ মে) জুমার খুতবায় মসজিদে নববির ইমাম শেইখ আব্দুল বারি আল তুবাইতি বলেছেন, মহামারি করোনার কারণে এবার মুসলমানরা বাড়িতে ঈদের নামাজ আদায় করবেন।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের সরকারি দফতর থেকে জানানো হয়েছে, ঈদের দিন মসজিদ বন্ধ থাকবে। সেখানে কোনও ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, শিশুদের অর্থ উপহার দেয়ার মতো ঈদের কোনও আনুষ্ঠানিকতা পালন যাতে না করা হয়; সে ব্যাপারে জনসাধারণকে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকাল শুক্রবার ছিল ২৯তম রোজা। এদিন এসব দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো আগামীকাল রোববার (২৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়াও রোববার ঈদুল ফিতর উদযাপন করবে।

সূত্র : রয়টার্স

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০