বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আক্রান্ত ছাড়ালো ৫৩ লাখ, মৃত্যু ৩ লাখ ৪০ হাজারের বেশি

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্ত ৫৩ লাখ ছাড়িয়েছে। শনিবার (২৩ মে) দুপুর ১২ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৪৭ জনের।

এছাড়া ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৬ হাজার ২৩৭ জনে।

আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এ পর্যন্ত সারা বিশ্বে সুস্থ হয়েছেন ২১ লাখ ৬০ হাজার ১৫৯ জন।

বর্তমানে ২৮ লাখ ৬ হাজার ৩১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ৪৪ হাজার ৫৮১ জনের অবস্থা গুরুতর।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে বাংলাদেশে আরও ২৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩২ জনে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ৬৯৪ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০