মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

কারফিউতে পালিত হচ্ছে সৌদির ঈদ

আন্তর্জাতিক ডেস্ক :

৫ দিনের কারফিউ চলাকালে রোববার ঈদ পালন করছে সৌদি আরব। করোনাভাইরাসের প্রকোপ রোধে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছিল সৌদি সরকার। 

রোববার মসজিদুল হারাম ও মসজিদুল নববীতে আদায় করা হয়েছে ঈদুল ফিতরের জামাত।

মসজিদে হারামের ঈদ জামাতের ইমাম ছিলেন খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। অন্যদিকে মদিনায় ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন খতিব শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান। 

এর আগে দুই মসজিদের প্রেসিডেন্ট শেখ ডা. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ পবিত্র দুই মসজিদে ঈদের নামাজের অনুমতি দিয়েছেন।

করোনার সংক্রমণ ঠেকাতে হেরেম শরীফ ও মসজিদে নববী ছাড়া পুরো সৌদি আরবের সব মসজিদের নামাজ আদায় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। জনগণকে এ বছর ঘরেই ঈদের নামাজ আদায়ের আহ্বান জানানো হয়।

কারফিউ চলাকালে সৌদির বিভিন্ন শহরে ওষুধের দোকান, সুপার মার্কেট ও ফিলিং স্টেশন খোলা রয়েছে। সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে এগুলো। তবে কারণ ছাড়া বের হলে গুণতে হবে বড় জরিমানা। সব মিলিয়ে ভিন্নরকম এক ঈদ পালন করছে দেশটিতে বসবাসকারীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০