মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ছুটি কি আরও বাড়বে?

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃ্ত্যুর সংখ্যা৷ এমতাবস্থায় একের পর এক ছুটি বাড়িয়ে প্রায় দুই মাস ধরে লকডাউনের কবলে বাংলাদেশ।

এদিকে সবকিছু বন্ধ থাকলে কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনা। এই অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সাধারণ ছুটি আরও বাড়বে কিনা এ বিষয়ে ঈদের পর সিদ্ধান্ত জানাবে সরকার।

আগামী বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (২৪ মে) রাতে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

এদিকে গত ২৬ মার্চ থেকে সপ্তম দফা ছুটি বাড়ানোর পর সবশেষ ছুটি ৩০ মে পর্যন্ত ঘোষণা করা হয়েছে।

ছুটি নিয়ে আর কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে গণমাধ্যমকে ফরহাদ হোসেন বলেন, আগামী বৃহস্পতিবার একটা সিদ্ধান্ত আসতে পারে। এখন প্রতিদিনই করোনা রোগী বাড়ছে, সে বিষয়টা সরকার বেশ গুরুত্বসহকারে দেখছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ যেন ক্ষুধায় কষ্ট না পায়, সবাই যেন খাদ্য সংস্থান করে খেতে পারে, কর্মকাণ্ড করতে পারে; আমরা ভবিষ্যতকে অনিশ্চিত করবো না। ঝড় একটার পর একটা আসবে, বিভিন্ন দুর্যোগ আমাদেরই মোকাবিলা করে এগোতে হবে। ফলে সববিষয় বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১