রবিবার ২৯শে মার্চ, ২০২৬ ইং ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :

লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা। বাকি চারজন আফ্রিকারই নাগরিক। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

মিজদা শহরে বৃহস্পতিবার (২৮ মে) এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিক রিপোর্ট পেয়েছি, যেখানে বলা হয়েছে ২৬ জন নিহত হয়েছেন। ১২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওই বাংলাদেশিদের টাকার জন্য আটকে রাখা হয়েছিল এবং একপর্যায়ে ওই দলের একজনের সঙ্গে হাতাহাতি হলে এক পাচারকারী মারা যায়। এর প্রতিশোধ হিসেবেই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

এদিকে, দেশটির ইংরেজি গণমাধ্যম দ্য লিবিয়া অবজারভার বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে তাদের ফেসবুক পেজে জানায়, লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা।  এছাড়া ১২ জন আহত হয়েছেন। 

উল্লেখ্য, তেলসমৃদ্ধ অর্থনীতির কারণে অভিবাসীদের কাছে লিবিয়া অন্যতম ‘আকর্ষণীয়’ একটা দেশ। পাশাপাশি এই দেশ ব্যবহার করে অনেকে ইউরোপেও ঢোকার চেষ্টা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১