বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এসএসসি ও সমমানের ফল প্রকাশ রোববার

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মে (রোববার) সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতি বছরে (২০২০ সাল) অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এদিন ফল প্রকাশের সম্মতি জানানো হয়েছে। রোববার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।

পরে দুপুর ১২ টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। সকল প্রাসঙ্গিক ডকুমেন্ট মেইল করা হবে।

পরীক্ষার্থীরা ফল জানতে পারবে দুপুর ২টা থেকে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমেও জানা যাবে পরীক্ষার ফল।

করোনার মহামারি কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং এর স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ ফেব্রয়ারি শেষ হয়েছে এসএসসি ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা। আর গত ১ মার্চ দাখিলের লিখিত পরীক্ষা শেষ হয়।

গত ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ এসএসসির ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়েছে। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ মধ্যে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়েছে।

এদিকে চলতি বছর ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

এবার এসএসসির ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ ঢাকা বোর্ড হলে Dha লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। দাখিল হলে DHA লিখে একইভাবে এসএমএস করতে হবে।

ফল প্রকাশ হলেই ফিরতি এসএমএসে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর ফল জানানো হবে। এছাড়া প্রতিবছরের মত এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০