মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ তাণ্ডব চালাবে প্রায় ৬ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক :

‘আম্ফান’ যেতে না যেতেই আজই তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। এরইমধ্যে এই ঘূর্ণিঝড়টি সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতর বলছে, প্রায় ছয় ঘণ্টা তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।

আবহাওয়াবিদ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে নিসর্গ। উপকূলে আঘাত হানার সময় ঝড়ের গতিবেগ থাকবে ১০০-১২০ কিলোমিটার।

এদিকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দাদার, মাতুঙ্গা, সায়ান, ওয়াডালা, পারেল এলাকায়। উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ শুরু হয়েছে মহারাষ্ট্র ও গুজরাটে।

ঘূর্ণিঝড় নিসর্গের জেরে দুর্যোগের কবলে পড়তে পারে মহারাষ্ট্র ও গুজরাট৷ ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা বাণিজ্য নগরী মুম্বাইতে।

এদিকে মুম্বাইয়ের পাশাপাশি থানে, পলঘর ও রাইগাডেও রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১