বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ঢাকার যে দুই এলাকা আজ সন্ধ্যা থেকেই লকডাউন

আকাশবার্তা ডেস্ক :

ফের ঢাকার দুই এলাকা আজ শনিবার (৬ জুন) সন্ধ্যা থেকেই লকডাউনের কবলে যাচ্ছে। সন্ধ্যায় রাজাবাজার ও পুরান ঢাকার ওয়ারী এলাকা লকডাউন করা হচ্ছে।

শনিবার এই তথ্য জানা গেছে স্বাস্থ্য অধিদফতর সূত্রে।

সরকার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন নতুন পদ্ধতি প্রয়োগ করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহর এবং জেলা, যেগুলোতে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেগুলোকে চিহ্নিত করেছে।

ব্যাকপভাবে সংক্রমিত এলাকগুলোকে ‌‘রেড জোন’ এর আওতায় এনে পুরোপুরি লকডাউন করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরই অংশ হিসেবে ঢাকার যেসব রেড জোন চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে দু’টিকে আজকেই পরীক্ষামূলকভাবে লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সিদ্ধান্ত অনুযায়ী এরইমধ্যে পুরান ঢাকার ওয়ারী এবং পূর্ব ও পশ্চিম রাজাবাজারকে লকডাউন ঘোষণা করার কথা। বাকি এলাকাগুলো আগামীকাল সোমবার থেকে লকডাউন করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০