মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

‘নাসিমের শরীরে কোনো কিছুই কাজ করছে না’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তার শরীরে কোনো কিছুই কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বর্তমানে নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এসব তথ্য জানান।

তিনি বলেন, মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই খারাপ। তার শরীরে কোনো কিছুই (অঙ্গ-প্রত্যঙ্গ) কাজ করছে না। এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান জানান, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার অবস্থার কোনো উন্নতি কিংবা অবনতি হয়নি।

রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই মেডিকেল বোর্ড বৈঠক করে আগের ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণের সময়সীমা বাড়িয়ে মোট ৭২ ঘণ্টার সিদ্ধান্ত নেয়।

সোমবার নাসিমের আইসিইউতে ভেন্টিলেশনে থাকার ৭২ ঘণ্টা পূর্ণ হলেও তার পরিবার ও ডাক্তারদের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এদিকে গত শনিবার মোহাম্মদ নাসিমের চিকিৎসকরা জানিয়েছিলেন, আইসিইউতে ৭২ ঘণ্টা পার হলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, মোহাম্মদ নাসিম আগের মতোই সংকটাপন্ন অবস্থায় আছেন। তিনি ভেন্টিলেশনে আছেন। শ্বাস-প্রশ্বাস আগে যে রকম ছিল সেরকমই আছে। অবস্থার কোনো উন্নতি নেই।

মোহাম্মদ নাসিমের জ্ঞান কখন ফেরে সেটি বোঝা যাচ্ছে না। তিনি কারো ইশারায় সাড়া দিচ্ছেন না। সিটি স্ক্যান করার মতো অবস্থায় নেই তিনি। অবস্থার কিছুটা উন্নতি হলে সিটি স্ক্যান করা হবে।

এর আগে গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। এরপর থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিম।

এদিকে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ব্রেইন স্ট্রোক করায় নাসিমের অবস্থার গুরুতর অবনতি ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১