বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এবার হজ পালনে সৌদির নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক :

মহামারি আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এবছর হজ পুরোপুরি বাতিল না করে সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত করছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষের সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রটি বলছে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ করতে সৌদি আরব আসে। তবে এ বছর প্রতিটি দেশ থেকে সর্বোচ্চ যেতে পারবেন ২০ শতাংশ যাত্রী।

তবে সেক্ষেত্রে কোন বয়স্ক হাজির সুযোগ থাকবে না। এছাড়া সবাইকেই অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

সৌদিতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বাড়ছে বিশ্বের বেশিরভাগ দেশেই। করোনা সংক্রমণের কারণে সংশয় দেখা দিয়েছে হজ নিয়ে।

এদিকে গত মার্চে বিশ্বব্যাপী মুসলিমদের আপাতত হজের পরিকল্পনা বাদ দেয়ার পরমর্শ দেয় সৌদি কর্তৃপক্ষ, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ওমরাহ পালনও।

সম্প্রতি সৌদি আরবের হজ সংশ্লিষ্ট একটি সুত্র রয়টার্সকে জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ এখন ‘প্রতীকী সংখ্যায়’ মুসল্লিদের হজের অনুমতি দেয়ার চিন্তা করছে। তবে সংশ্লিষ্টদের কেউ কেউ হজ বাতিলের জন্যও চাপ দিচ্ছেন বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১