শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

৩২ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি ও মেধাবৃত্তি দেয়া হবে

আকাশবার্তা ডেস্ক :

আগামী অর্থবছরে উপবৃত্তি ও মেধাবৃত্তি খাতে প্রায় ৩২ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, শিক্ষার সুযোগবঞ্চিত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আমরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছিলাম। এ ট্রাস্ট থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে টিউশন ফি’র অর্থ প্রদান করা হচ্ছে।

এছাড়া ২০২০-২০২১ অর্থবছরে মাধ্যমিক স্তরে পাঁচ লাখ ৫৭ হাজার ছাত্র, ১০ লাখ ৯৫ হাজার ছাত্রী, উচ্চ মাধ্যমিক স্তরে এক লাখ ১৬ হাজার ছাত্র, চার লাখ ৬২ হাজার ছাত্রী এবং ডিগ্রি স্তরে ৫০ হাজার ছাত্র ও দেড় লাখ ছাত্রীকে উপবৃত্তি দেয়া হবে বলেও জানান তিনি ।

অর্থমন্ত্রী আরও বলেন, পাশাপাশি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় ছয় লাখ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আগামী ২০২০-২০২১ অর্থবছরে আরও এক লাখ ৮৭ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, এছাড়া সৃজনশীল মেধা অন্বেষণ কার্যক্রম আয়োজনের মাধ্যমে সেরা প্রতিভাবানদের স্বীকৃতি দেয়ার ধারাও আমরা অব্যাহত রেখেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮